মালদা

শিবের পূজারীকে মারধোর করে মন্দির ও বসত ভিটা থেকে উচ্ছেদ করার ঘটনা উঠে এল শিবরাত্রির এই শুভদিনে

এক সন্ন্যাসীকে প্রকাশ্য রাস্তায় মারধর করে তার মন্দির ও বসত ভিটা থেকে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ উঠলো জমি মাফিয়াদের বিরুদ্ধে। পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ না হওয়ায় এবার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অসহায় ওই সন্ন্যাসী ও তার স্ত্রী। জমি মাফিয়াদের আতঙ্কে বর্তমানে তাদের আশ্রয়স্থল বিভিন্ন মন্দির। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার সামসীর রতনপুর এলাকায়।

        ওই সন্ন্যাসীর নাম পান্ডব রজক। রতনপুর এলাকাতেই তার বসত ভিটার মধ্যেই রয়েছে শিব মন্দির। সেখানেই পূজো আর্চনা করে তার দিন কাটে। বেশকিছু দিন ধরেই এলাকার কিছু জমি মাফিয়া সুবল যাদব ও তার দলবলের মন্দির সংলগ্ন জমিটির ওপর নজর রয়েছে। ওই সন্ন্যাসীর অভিযোগ ২০১৭সালে নভেম্বর মাসের ২৬ তারিখ ওই জমি মাফিয়া দলবল নিয়ে তার বাড়িতে চড়াও হয়। তাকে বাড়ি থেকে টেনে বেড় করে প্রকাশ্য রাস্তায় ফেলে লাঠি রড দিয়ে বেধরক মারধর করে। ঘটনা দেখতে পেয়ে তার স্ত্রী সুমতি রজক বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এমনকি ওই জায়গা না ছাড়লে প্রানে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে ভর্তি করে। কিছুদিন পর সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরে দেখেন ওই জমি মাফিয়া ও তার দলবল তার বাড়ি ও মন্দির সব দখল করে নিয়েছে। এরপর বার বার রতুয়া থানা ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোন লাভ হয়নি। জমি মাফিয়াদের আতঙ্কে গৃহহীন হয়ে বুধবার তারা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। আজ শিবরাত্রি এই দিনেও নিজের আরাধ্য দেবতা শিবের পূজো করতে পারলো না ওই সন্ন্যাসী। 
             

২৬/১১ সেই ঘটনা নাম প্রকাশে অনিচ্ছুক এলাকারই এক ব্যাক্তি তার মোবাইলে তুলে রেখেছিলেন। সেই বিভিৎস্য ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Gu_nfYwq1xI